চাঁদপুরে দীর্ঘ চার বছর সামাজিক, মানবিক কাজ করার পর কাজের প্রতিদানস্বরূপ নারী উন্নয়ন সংস্থা ৩০০ নারী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে। চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার রাতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, দৈনিক চাঁদপুর-এর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক প্রিয় চাঁদপুর-এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, বেসিক ব্যাংক চাঁদপুর ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার নূরুল আমিন সুমন প্রমুখ।