চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পেঁয়াজের আড়তসহ চার প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান, আলমডাঙ্গা বাজার কমিটির নেতারা ও আলমডাঙ্গা থানার এসআই মিজানুর।