শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে রাজবাড়ীতে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর আয়োজনে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় ক্যারিয়ার ফেস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার। ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সভাপতি শাহরিয়ার হক শিমুলের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ মহম্মদ রেজাউল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ইকবাল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।