খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রেজাউল করিম। অন্যদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এ রদবদলের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।