পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৯টি স্বর্ণবারসহ জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ও প্রায় ২৪ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল ঘাগড়া সীমান্তের প্রধানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম।