বাগেরহাট সদরের লাউপালায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়েছে। গতকাল লাউপাড়া শ্রী শ্রী গোপাল জিউর মন্দির থেকে দড়ি দিয়ে টেনে রথ বের করে আনেন ভক্তরা। আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে উৎসবটির সমাপ্তি হবে।