পরিবেশসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনে চুয়াডাঙ্গায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় গো গ্রিন সেন্টার ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল-সাবা। তিনি কৃষিপণ্য উৎপাদনে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতে সহায়তার আশ্বাস দেন।