গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমন করার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বুধবার (৫ মার্চ) জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের অধিবেশনে তিনি এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদন উপস্থাপনের সময় ভলকার তুর্ক জানান, গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে। শেখ হাসিনা সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমন করেছে উল্লেখ করেন তিনি। এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বলে তিনি জানান।