জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএ জয়পুরহাট সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন। সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জয়পুরহট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, বিআরটিএর জয়পুরহাট সার্কেলের সহকারী পরিচালক ছাইদুর রহমান, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আমিনুল বারি, বাস-মিনিবাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ইসলাম প্রমুখ।