চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রথম পর্যায়ে ১২ জন চাষীর মাঝে ১৭০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা বিতরণ করা হয়।