টানা তিনদিন অবরুদ্ধ থাকার পর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনকে উদ্ধারের চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তবে ভিসি শিক্ষার্থীদের বলেছেন, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছে। সেখানকার নির্দেশনা পেলেই আমি কার্যালয় থেকে বের হব।

আজ শুক্রবার সকালে ‘‌কর্মচারী সিন্ডিকেট বন্ধ করতে হবে’ শ্লোগান দিয়ে ভিসি কার্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এসময় ভিসিকে অবরুদ্ধ করার পেছনে জড়িত কর্মচারীদের শাস্তির দাবি জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি করেন তারা। 
উল্লেখ্য, গত বুধবার সকাল থেকে অ্যাডহক ভিত্তিতে কর্মরত ২২ কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে বুধবার সকালে উপাচার্যকে তার কার্যালয়ে তালাবদ্ধ করে রাখেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।