নরসিংদীর মাধবদী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে। গতকাল ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রায়হান আহমেদ এ তথ্য জানান। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে অন্তত ১০টি স্বর্ণের দোকান রয়েছে।