কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মহরম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত অপু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অপু নিহত মহরমের সহযোগী ছিলেন। তারা একসঙ্গে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।