রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গতকাল শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে যাত্রবাড়ী থানা পুলিশ। আজ রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন সোহরাব হোসেন (২০), সিয়াম হাওলাদার (২৫), মো. আপন (২০), মো. রাজু আহমেদ (৩৬), আরাফাত খান (২৪), নুর মোহাম্মদ বাপ্পি (৩৫), রমজান (২৯), মো. সোহাগ (২৫) ও পলক (১৯)।
এতে বলা হয়, তাদের মধ্যে দুজনকে নিয়মিত মামলায়, পাঁচ জনকে পরোয়ানা মূলে এবং দুইজনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারদের এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে বলেও বার্তায় জানানো হয়।










