ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বুধবার তথ্য অধিকারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিভিশনের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. দুর্গা রানী সরকার। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সূচনা বক্তব্য দেন জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিকারসংক্রান্ত কমিটির সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট মো. রেজাউদ্দৌলাহ প্রধান।