পঞ্চগড়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী জেলা সার্কিট হাউজের হলরুমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) একেএম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের। এ সময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক সোহেল পারভেজ, গবেষণা কর্মকর্তা ফাইম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।