‘নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব নদী দিবস পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল দুপুরে শহরের মনু নদের তীরে দিবসটি উপলক্ষে সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপার জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল।