গণঅধিকার পরিষদের সদ্য সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে ঝিনাইদহ– ৪ আসন থেকে মনোনয়নও দিয়েছে বিএনপি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ শনিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলে যোগদান অনুষ্ঠানে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব এ সময় ঝিনাইদহ– ৪ আসনে বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খাঁনকে ভোটে বিজয়ী করতে সহযোগিতার আহ্বান জানান।

আরো পড়ুন: গণঅধিকার পরিষদ থেকে রাশেদ খানকে বহিষ্কার