রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
আহতের সংখ্যা অর্ধশতের বেশি বলেও জানান তিনি। উদ্ধার কাজ এখনো চলছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। শৃঙ্খলা রক্ষায় রয়েছেন স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।















