মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নেত্রকোনায় ৪৫৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দুপুরে শহরের মোক্তারপাড়া পাবলিক হলে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, নেত্রকোনা পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার নূরুল আমীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আইয়ুব আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম প্রমুখ।
এ সময় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।










