নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে বাবার কোলে শিশু জান্নাতুল ফেরদাউস তাসফিয়া হত্যার ঘটনায় মইফুল ইসলাম (২৯) নামের আরো এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল হাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত তাসফিয়া হত্যার ঘটনায় ১৪ জন গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত মইফুল ইসলাম বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে ও তাসফিয়া হত্যার মূল আসামি রিমনের কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য।

গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুরে অভিযান চালিয়ে তাসফিয়া হত্যা মামলার মূল আসামি রিমনের সহযোগী মইফুলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ এপ্রিল বিকাল ৪টার দিকে বাড়ির পাশের মালেকার বাপের দোকান এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবি" হয় তাসফিয়া ও তার বাবা। পরে তাদের উ"ার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে রেফার করেন। তবে ঢাকায় নেয়ার পথেই মারা যায় তাসফিয়া। এ ঘটনায় নিহতের খালু হুমায়ুন কবির বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দুদিন পর মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।