ঝিনাইদহের শৈলকুপায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলা শহরের কবিরপুর রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের থালা-বাসন লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন বাড়ির মালিক প্রতাপ কুমার সরকার। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান।