নিরাপদ ফসল উৎপাদন করার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার কৃষকরা। গতকাল শহরের মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সেন্টারে আয়োজিত পার্টনার কংগ্রেসে এ ঘোষণা দেন তারা। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা ফসলে কীটনাশক বা বিষ প্রয়োগে শারীরিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং জৈব সার ব্যবহার করে বিষমুক্ত ফসল উৎপাদনের প্রত্যয় ব্যক্ত করেন।
নিরাপদ ফসল উৎপাদনের ঘোষণা সাতক্ষীরার কৃষকদের
নিরাপদ ফসল উৎপাদন করার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার কৃষকরা।
নিরাপদ ফসল উৎপাদন করার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার কৃষকরা।










