বগুড়ায় স্কুল পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আটটি স্কুলের ৮০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গতকাল সকালে বগুড়া সুইমিং চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহীর পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। প্রতিযোগিতায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বীট মডেল স্কুলের ইসরাত জাহান বর্ষা এবং বালক বিভাগে একই বিদ্যালয়ের নিরব হোসেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বগুড়ায় স্কুল পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা
বগুড়ায় স্কুল পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ায় স্কুল পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।










