নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে যুক্ত হলো নতুন একটি আইসিইউ সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্স। ভারত সরকার উপহারস্বরূপ অ্যাম্বুলেন্সটি দিয়েছে। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে ভারত-বাংলাদেশ মৈত্রী এ অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।