ঈদের দ্বিতীয় দিনে দেয়া কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫টা পর্যন্ত ৯২৭ ট্রিপে মোট ৪ হাজার ৯ টন বর্জ্য অপসারণ করা হয়।

উল্লেখ্য, এর আগে ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টায় নির্ধারিত ৬ ঘণ্টায় সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে বলে জানিয়েছে ডিএনসিসি। ডিএনসিসির সবগুলো ওয়ার্ড থেকে ঈদের দিন রাত ৮টা পর্যন্ত ২ হাজার ১০১ ট্রিপে প্রায় ১০ হাজার ৩৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।