বামপন্থী নেতা মণি সিংহের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। সকালে স্থানীয় টংক শহীদ স্মৃতিস্তম্ভ ও মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।