জয়পুরহাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড, অনাদায়ে আরো ১০ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামে মৃত আব্দুল সালামের ছেলে দুলাল হোসেন (৫৪) ও আওলাদ হোসেন (৪৬)।  জানা যায়, সুতরাইল গ্রামের  দুলাল ও আওলাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল কোরবান আলী সরদার ও তার পরিবারের।  ২০০৮ সালের ২ অক্টোবর  রাতে কোরবান আলী সরদারের ছেলে মোমিনের স্ত্রী হাসিনাকে শ্বাসরোধে হত্যা করে দুই ভাই।