নেত্রকোনায় ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৫৯ জনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নেত্রকোনা পাবলিক হলে এ চেক বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ডেপুটি সিভিল সার্জন অভিজিৎ লৌহ, পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আলাল উদ্দিন প্রমুখ।