গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের রমনা বিভাগ ৫২ জন, লালবাগ বিভাগ ২৩, ওয়ারী বিভাগ ৩২, মতিঝিল বিভাগ ৪৮, তেজগাঁও বিভাগ ৬৮, মিরপুর বিভাগ ৯৫, গুলশান বিভাগ ৫৩ ও উত্তরা বিভাগ ১৩৭ জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, আট গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশী মদ, দুটি রাংচা কাগজ, দুটি কর্ক, একটি ধারালো ছুরি, ছয়টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।