নওগাঁর মান্দায় ২৬ বছর আগে জমিসংক্রান্ত বিরোধের জেরে আজিম উদ্দিন হত্যা মামলার রায়ে ২৬ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান গতকাল দুপুরে এ রায় প্রদান করেন। রায় শুনানির সময় ২২ জন আসামি আদালতে উপস্থিত থাকলেও চারজন পলাতক।
২৬ জনের যাবজ্জীবন
নওগাঁর মান্দায় ২৬ বছর আগে জমিসংক্রান্ত বিরোধের জেরে আজিম উদ্দিন হত্যা মামলার রায়ে ২৬ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।










