বরিশালের মেহেন্দিগঞ্জে কালাবদর নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে শাকিল (২০) নামে এক জেলে নিহত হয়েছেন। গত শুক্রবার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ জেলেদের হামলায় শাকিল নদীতে পড়ে যান। গতকাল সকালে তার মরদেহ ভেসে ওঠে। পরে নৌপুলিশের একটি টিম তার মরদেহ উদ্ধার করে। শাকিল মেহেন্দিগঞ্জের চর ভোলানাথ গ্রামের আনিছ হাওলাদারের ছেলে।