ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মহাসড়কে বিক্ষোভ করেছে অটোরিকশাচালকরা। গতকাল দুপুরে তারা মহাসড়কের লোকাল লেনে পরিত্যক্ত ঝুড়িতে আগুন জ্বালায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজধানী ঢাকায় আটোরিকশাচালকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ডেমরার ডগাইর ও আশপাশের অটোরিকশাচালকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে অবরোধের চেষ্টা চালায়। এ সময় তারা সাইনবোর্ড-ডগাইর সড়ক অবরোধ করে। একই সঙ্গে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লোকাল লেনে দিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ডেমরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাইওয়ে পুলিশের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) একেএম শরফুদ্দিন জানান, এটি ডেমরা এলাকার ডগাইর মোড়ের ঘটনা। সেখানে কিছু অটোরিকশাচালক ময়লার ঝুড়িতে আগুন দিয়ে বিক্ষোভের চেষ্টা করেছিল।

মহাসড়কের লোকাল লেনে এসে আগুন ধরানোর চেষ্টা করে। তারা মহাসড়কে উঠে অবরোধের চেষ্টা করলে পুলিশ এসে সরিয়ে দেয়। মহাসড়ক স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আছে।