বগুড়া সদর উপজেলার মালগ্রামে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে নারী উদ্যোক্তাদের দুই দিনব্যাপী খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল নয়জন নির্বাচিত নারী উদ্যোক্তাকে বিনামূল্যে প্রক্রিয়াজাতকরণ যন্ত্র দেয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তারা আলু, গাজর, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি ও আম, কলা, আনারস, জলপাই, ড্রাগনসহ নানা ফলমূল প্রক্রিয়াজাত করে সংরক্ষণ ও বাজারজাতকরণের দক্ষতা অর্জন করেন।