মাগুরার মহম্মদপুরের মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে বিহারী লাল বাইচ। বৃহস্পতিবার বিকালে মহম্মদপুরের মধুমতী নদীর শেখ হাসিনা সেতুসংলগ্ন এ্যালাংখালী ঘাটে এ বাইচ অনুষ্ঠিত হয়।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের প্রয়াত বাবা বিহারী লাল শিকদারের স্মরণে মহম্মদপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে অষ্টমবারের মতো এ বাইচ অনুষ্ঠিত হয়। বাইচে নারীদের দুটি নৌকাসহ ২৮টি নৌকা দুই গ্রুপে অংশ নেয়।
পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য বীরেন শিকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহেলা কাফি প্রমুখ।










