আগামীকাল রোববারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ পরে জানানো হবে।
আজ শনিবার রাতে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দীনের পাঠানো এক বিবৃতিতে সভা স্থগিতের কথা জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণে ২৫ অক্টোবরের নির্ধারিত একনেক সভা স্থগিত করা হয়েছে










