ময়মনসিংহের ভালুকা উপজেলার আংগারগাড়া গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত শিশু আয়াত (৭) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গিয়েছে। নিহত আয়াত উপজেলার ঢাকুরিয়া গ্রামের আজাহারের ছেলে।

পরিবারের লোকজন জানান, ২২ জানুয়ারি আংগারগাড়া এম রহমান আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র আয়াত বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার পথে আংগারগাড়া পশ্চিম বাজারে ওই গ্রামের কবির হোসেন মোটরসাইকেলের ধাক্কা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ভালুকা পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটির অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা ধানমন্ডি টুয়েন্টি সেভেন প্লাস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যায় আয়াত।