কুড়িগ্রামের উলিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার চর থেকে ৪৫টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। গতকাল সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা, মেকুরচর ও পার্শ্ববর্তী এলাকা থেকে এসব মহিষ আটক করা হয়। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।