কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে নেমে আসা হিমশীতল বাতাস ও হালকা কুয়াশায় ঠান্ডা অব্যাহত রয়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৪ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাং

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ছয় দিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। বুধবার ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। টানা কয়েক দিনের স্থিতিশীল আবহাওয়ার পর আজ তাপমাত্রা ১৩ ডিগ্রি ঘরে নেমে আসায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

এদিকে শীত বাড়তে শুরু করায় গ্রামগঞ্জ থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত সাধারণ মানুষ গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। হাট-বাজারে কম্বল, সোয়েটার, জ্যাকেট, মাফলারসহ শীতবস্ত্রের বিক্রি বেড়েছে ব্যাপকভাবে। পাশাপাশি চা, কফি, আদা-লেবুর চায়ের দোকানগুলোতেও রয়েছে মানুষের উপচে পড়া ভিড়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন তাপমাত্রা ১৪ ডিগ্রি ছিল, আজ তা কমে ১৩ দশমিক ৯ ডিগ্রি হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। কুয়াশা না থাকলেও বাতাসের আর্দ্রতা কম থাকায় মানুষ শীত বেশি অনুভব করছে।