চাঁদপুরে এক বছরে ২২৮টি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব অভিযানে জরিমানা আদায় হয়েছে ৪১ লাখ ৯১ হাজার টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, তাদের লক্ষ্য প্রতিটি ভোক্তার অধিকার সুরক্ষিত রাখা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা।