নড়াইলের লোহাগড়ায় আগুনে পুড়ে বাবর ফকির (৪৩) নামের একজনের মৃত্যু হয়েছে। বাবর পৌর এলাকার রামপুর গ্রামের মৃত নায়েব আলী ফকিরের ছেলে। তিনি শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গতকাল ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বাবর বাড়িতে একটি ঘরে একাই থাকতেন। ভোর সাড়ে ৪টার দিকে তার চিত্কারে বাড়ির সবাই বের হয়ে দেখেন তার ঘর আগুনে জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিভিয়ে ঘর থেকে বাবরকে মৃত অবস্থায় উদ্ধার করে।