শিশু-কিশোরদের বই পড়ায় আগ্রহী করে তুলতে দিনাজপুরের হিলিতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে গতকাল বেলা ২টায় বাংলাহিলি পাইলট অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘একমাত্র বই মানুষের জ্ঞানার্জনের অন্যতম মাধ্যম।’ সবাইকে অন্তত একটি করে বই কেনার আহ্বান জানান তিনি। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেলা। ২১ আগস্ট পর্যন্ত মেলা চলবে।
হিলিতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন
শিশু-কিশোরদের বই পড়ায় আগ্রহী করে তুলতে দিনাজপুরের হিলিতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করা হয়েছে।
শিশু-কিশোরদের বই পড়ায় আগ্রহী করে তুলতে দিনাজপুরের হিলিতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করা হয়েছে।










