মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে বহুল আলোচিত চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি নজরুল ইসলামসহ পাঁচজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল বিকালে তাদের জেলহাজতে পাঠানো হয়। এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান, রোববার মাগুরা গোয়েন্দা বিভাগের একটি দল ঢাকার একটি আবাসিক হোটেল থেকে মামলার প্রধান আসামি নজরুল ইসলাম (৪৫), জালিম
শেখ (৪৬), তুহিন
হোসাইন (২৫), মো.
রিয়াজ হোসাইন (২৪) ও ইয়ামিন হোসেনকে (৩০) গ্রেফতার করে। তাদের গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়। সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাগুরা-২-এর বিচারক হাসিবুল হাসান লাবুর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালতে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।










