শহরের নিম্নআয়ের মানুষের আবাসন সংকট সমাধানে করণীয় বিষয়ে সাতক্ষীরায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আয়োজিত সংলাপে ছিন্নমূল নারী-পুরুষসহ শিক্ষক, স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, ‘সংবিধান, এসডিজির লক্ষ্য ও ওয়ার্ল্ড আরবান ফোরামের ঘোষণায় সবার জন্য সমান অধিকার, নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গড়ার কথা থাকলেও বাস্তবায়নে তা চোখে পড়ছে না। দরিদ্রদের বাদ দিয়ে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।’