খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী থেকে জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানিতে তলিয়ে একজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম তরিৎ চাকমা (৫৫)। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজের সংবাদ পেয়ে তার পরিবারের খোঁজ নিতে বাবুছড়ায় যান দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদীতে সেতু ও মোবাইলে নেটওয়ার্ক না থাকায়ং তিনি নিখোঁজের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। তবে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে।










