মাদারীপুরে উচ্চফলনশীল পাটবীজ উৎপাদনে কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ সময় পাট চাষ ও পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ে ধারণা দেয়া হয় কৃষককে। গতকাল শিবচর উপজেলার কাজীকান্দি আব্দুল মজিদ হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন কর্মশালার আয়োজন করে। উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাটচাষীরা এতে অংশ নেন।