করোনাভাইরাস মোকাবেলায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছেন সাংবাদিক শাহ মো. আলী আজগর। গতকাল সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁঠালী সিকদার বাড়ি জামে মসজিদ ও কাঁঠালী ঢালীবাড়ী জামে মসজিদের মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের খতিব, ইমাম, সভাপতি ও সম্পাদকসহ মুসল্লিরা।