চুয়াডাঙ্গায় বাজার তদারক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনিয়ম ধরা পড়ায় চারটি প্রতিষ্ঠানের মালিককে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে বিভিন্ন গার্মেন্ট, কাপড় ও মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা।