জলবায়ুর ন্যায্যতা ও কার্বন নিঃসরণের হার কমানোর দাবিতে সাতক্ষীরায় সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরে বেসরকারি সংস্থা বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের উদ্যোগে এ শোভাযাত্রা বের হয়। সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু।