আন্তঃবিভাগের ডাকাত সর্দার ডাকু আলমগীরকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার রাতে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।